জনসভায় বক্তব্য দিচ্ছেন জাহিদুল ইসলাম শাওন

পাথালিয়া ইউনিয়ন · ৫ নম্বর ওয়ার্ড

রাজনৈতিক জীবন

দায়িত্ব, জনসম্পৃক্ততা ও কাজের মুহূর্ত
তারিখ
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীতা
জনসেবা / নির্বাচনী প্রার্থীতা

৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী

জনগণের সেবায় আত্মনিয়োগ করার লক্ষ্যে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করার আগ্রহ ও সকলের দোয়া-সমর্থন প্রত্যাশা।

তারিখ
জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব
নির্বাচনী দায়িত্ব

ঢাকা-১৯ আসনের বিএনপি মিডিয়া সেল ম্যানেজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন।

তারিখ
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়া
সাংগঠনিক দায়িত্ব

পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া ও দায়িত্ব গ্রহণ।

তারিখ
গণঅভ্যুত্থান / আন্দোলন

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব ও রাজপথে উপস্থিতি

১৮ই জুলাই প্রিয় বন্ধু মীর মুগ্ধের শাহাদাত প্রত্যক্ষ করে ১৯ শে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় সম্মুখ সারিতে থেকে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দান।

তারিখ
লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫এ১
সামাজিক ও আন্তর্জাতিক ক্লাব কার্যক্রম

ঢাকা মুন লাইট ক্লাবের সাধারণ সম্পাদক

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট (৩১৫এ১)-এর অন্তর্গত ঢাকা মুন লাইট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ।

তারিখ
ইউনিয়ন বিএনপির দায়িত্ব
রাজনৈতিক দায়িত্ব

পাথালিয়া ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক

পাথালিয়া ইউনিয়ন বিএনপি-র ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পরিচালনা।

তারিখ
জাতীয় স্কাউটিংয়ের দায়িত্ব
সাংগঠনিক দায়িত্ব

জাতীয় টাস্ক ফোর্সের সদস্য সচিব নির্বাচিত

বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের গবেষণা ও মূল্যায়ন বিভাগে জাতীয় টাস্ক ফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ।

তারিখ
জিয়া স্মৃতি পাঠাগার
সামাজিক ও রাজনৈতিক সংগঠন

জিয়া স্মৃতি পাঠাগারের সদস্যপদ গ্রহণ

জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য হিসেবে যুক্ত হওয়া।

তারিখ
স্কাউটিং সংগঠন প্রতিষ্ঠা
সামাজিক ও সেবামূলক সংগঠন

অনির্বাণ মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

সাধারণ মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার স্কাউটসের আওতায় ‘অনির্বাণ মুক্ত স্কাউট গ্রুপ’ প্রতিষ্ঠা।

তারিখ
ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হওয়া ও রাজপথের আন্দোলন
রাজনৈতিক সক্রিয়তা

রাজপথের আন্দোলনে অংশগ্রহণ ও ছাত্রদলে যোগদান

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আন্দোলন-সংগ্রামে স্বশরীরে অংশগ্রহণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া।

তারিখ
বেগম খালেদা জিয়ার কারাবরণ ও রাজনৈতিক প্রেক্ষাপট
রাজনৈতিক ঘটনা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবৈধ কারাবাস

তৎকালীন সরকারের চক্রান্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বন্দী করার প্রতিবাদ ও রাজনৈতিক প্রেক্ষাপট।